প্রকাশ : অক্টোবর ১০, ২০২৪ , ৬:৪৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ১৫ দশমিক শূন্য ২১ শতাংশ কমেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে যায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ১৪ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে । এছাড়া ২ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ফাইরাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১০, ২০২৪ , ৬:৪৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।