সকল মেনু

উত্থানে মঙ্গলবার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ২২ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার, ২২ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৬টি কোম্পানির, দর কমেছে ৫৫ কোম্পানির। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top