পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.২৯ শতাংশ বা ৮ হাজার ৪৬৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা।
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৪.৮০ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬.৮৭ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে শূন্য.৮৯ পয়েন্ট বা শূন্য.০৮ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৯টি কোম্পানির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের দাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।