সকল মেনু

মঙ্গলবার উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে মঙ্গলবার, ৫ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আজ লেনদেন ৮০০ ছাড়িয়েছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৪টি কোম্পানির, বিপরীতে ৬৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top