ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ৭ নভেম্বর চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।বৃহস্পতিবার ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৫ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে মোট ২২৪ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টি কোম্পানির শেয়ারদর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৭, ২০২৪ , ১২:০৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।