সকল মেনু

সাবভ্যালী সিকিউরিটিজের লেনদেন স্থগিত করল ডিএসই

সাবভ্যালী সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুসারে যেকোনো সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা থাকতে হবে। বর্তমানে সাবভ্যালী সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি রয়েছে ৩ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪০১ টাকা।

এছাড়াও কমিশন আইন অনুসারে প্রতিষ্ঠানটির সামগ্রিক ঋণের অনুপাতেও ঘাটতি রয়েছে। যা কমিশনের আইনের পরিপন্থী।

ডিএসই’র নির্দেশনা অনুসারে, সিকিউরিটিজ হাউজটির সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা ও সামগ্রিক ঋণের অনুপাত ১:২০ না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top