সকল মেনু

সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন শাহজাদা মাহমুদ চৌধুরী। তিনি আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। শেষ মুহূর্তে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নাম প্রত্যাহার করে নেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর সিএসইর নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেডের এমডি রেজাউল ইসলাম এবং আলফা সিকিউরিটিজ লিমিটেডের এমডি শাহজাদা মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের দুইজনের মনোনয়ন বৈধতা দিয়েছিলো সিএসই। তবে রেজাউল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেন শাহজাদা মাহমুদ চৌধুরী।

জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে মনোনয়নপত্র জমা দেওয়া বৈধ দুই ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী নিজেকে সরিয়ে নেয়ায় একক প্রার্থী হিসাবে শাহজাদা মাহমুদ চৌধুরীকে আগেই পরিচালক হিসাবে ঘোষণা করেছে সিএসই।

শাহজাদা মাহমুদ চৌধুরী এর আগেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি প্রগতি শিপিং (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top