সকল মেনু

সোমবার পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে সোমবার, ৯ ডিসেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’২ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৯০৪ পয়েন্টে অবস্থান করছে। সোমবার ডিএসইতে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির, বিপরীতে ১৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top