চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৯ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন। বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
সভায় সিএসইর পরিচালকবৃন্দ প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, ফরিদা ইয়াসমিন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মাদ আখতার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা উপস্থিত ছিলেন।
সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য ১২ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুজন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেয়া। ফলে শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি আলফা সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৪, ২০২৪ , ৯:০৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।