সকল মেনু

মঙ্গলবার বেড়েছে ডিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ১৭ ডিসেম্বর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ১০ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টি কোম্পানির, বিপরীতে ১১০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top