প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২৪ , ৪:০৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বাড়লেও দুই শতাধিক কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ কমে ৩০০ কোটির ঘরে নেমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১১৬৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১৯৩৮ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০২ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯ টি কোম্পানির, বিপরীতে ২০১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২৪ , ৪:০৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।