সকল মেনু

মঙ্গলবার কমেছে ডিএসইর লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ১৫৯ কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০ টি কোম্পানির, বিপরীতে ১৫৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top