সকল মেনু

বৃহস্পতিবার উত্থানে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বৃহস্পতিবার, ৯ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান নিয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টি কোম্পানির, বিপরীতে ১৫৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top