সকল মেনু

সালমান এফ রহমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

দেশের পুঁজিবাজারে বিভিন্ন সময়ে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন সালমান এফ রহমান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তিনি।

বিগত সরকারের আমলেও পুঁজিবাজরে নানা অনিয়ম করেছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন তিনি কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্য সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইউ) অনুরোধে এসব শেয়ার জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আরও অন্যান্য কোম্পানির ৭০০ কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজারের ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এর মধ্যে ব্যাংক খাত থেকে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি। আর পুঁজিবাজার থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে।

আলোচ্য সময়ে ১১২ টি মামলায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। যেসব হিসাবে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ও চলছে বলে জানা গেছে গোয়েন্দা সংস্থাটি থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top