সকল মেনু

বৃহস্পতিবার লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫ টির, কমেছে ২০৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৯ টি কোম্পানির বাজারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top