প্রকাশ : জানুয়ারি ২৫, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত করেছে। রোববার, ২৬ জানুয়ারি থেকে সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু করার নতুন সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে সিএসই।
সিএসই সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুরোধের প্রেক্ষিতে লেনদেনের এই নতুন সূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার, ২১ জানুয়ারি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২৫, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।