দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবনতায় সোমবার, ২৭ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন গত কার্যদিবসের থেকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ১৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির, বিপরীতে ১৭৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২৭, ২০২৫ , ২:৫৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।