সকল মেনু

রবিবার দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। রবিবার, ২ ফেব্রুয়ারি গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হাক্কানি পাল্পের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইফাদ অটোস পিএলসি।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, এমএল ডায়িং, এসএস স্টিল, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, জাহিন স্পিনিং এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top