সকল মেনু

ডিএসইর লেনদেন বড় পতনে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের দর পতন হয়েছে। এর আগে টানা ৯ দিন বাজারে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ও মূল্য সূচক কমেছিল। রোববারও বেশিরভাগ সময় বাজার নিম্নমুখী থাকলেও পরে সামান্য উত্থান ঘটে মূল্যসূচকে। সোমবার, ২৮ এপ্রিল বাজার আবারও লাল ধারায় ফিরে যায়। তবে লেনেদেনের পরিমাণে উর্ধমুখীতা ছিল আজকের বাজারে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৭ পয়েন্ট (০.৮৫%) কমে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর বাকী দুটি সূচক কমেছে ১ শতাংশের বেশি। সোমবার নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট (১.১৬%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.১৪ পয়েন্ট (১%) কমেছে।

ডিএসইতে সোমবার ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৪৬টির দাম কমেছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৬ দশমিক ১৬ শতাংশ। এদিন বাজারটিতে দর বেড়েছে মাত্র ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ৫৯টির দর ছিল অপরিবর্তিত।

সোমবার ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগেরদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top