ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ২৯ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। সেই সাথে তলানিতে ঠেকেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ২৯১ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬ টির, কমেছে ২১১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ারদর।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ২৯, ২০২৫ , ৫:৪৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।