প্রকাশ : মে ১৭, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারের চলমান অস্থিরতা পর্যালোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রোববার, ১৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাচ্ছেন। সফরের শুরুতে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং শেষ পর্যন্ত ডিএসই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন। সফরের মূল লক্ষ্য হলো বাজারের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা।
প্রসঙ্গত, এই পরিদর্শনমূলক সফর মূলত নির্ধারিত ছিল গত ৬ মে। তবে বিশেষ কারণবশত তা স্থগিত হয়ে যায় এবং নতুন তারিখ নির্ধারিত হয় ১৮ মে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ১৭, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।