সকল মেনু

ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৬৫ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার, ২৪ আগস্ট ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ২৮ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১১ দশমিক ৯৯ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে মোট ৪৬৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top