প্রকাশ : সেপ্টেম্বর ৮, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে সোমবার, ৮ সেপ্টেম্বর সামান্য কমেছে লেনদেন। সেই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৭ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, কমেছে ২২৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৭ টি কোম্পানির বাজারদর।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৮, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।