সকল মেনু

ডিএসইতে উত্থানে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে মোট ১৯৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬২ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top