সকল মেনু

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি কেনার সিদ্ধান্ত

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জে ১ একর ৩৮ দশমিক ০৮ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। দুটি পৃথক চুক্তির মাধ্যমে এসব জমি কিনতে কোম্পানিটির ব্যয় হবে মোট ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর মৌজায় এসব জমি কেনার অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সিদ্ধান্ত অনুযায়ী, মদনপুর মৌজায় আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানের কাছ থেকে ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, একই মৌজায় সেলিম আহমেদ গংয়ের কাছ থেকে আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ জমির জন্য ব্যয় হবে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

জমির নির্ধারিত ক্রয়মূল্যের পাশাপাশি নিবন্ধন ব্যয়, মূল্য সংযোজন কর (মূসক), অন্যান্য কর ও আনুষঙ্গিক ফি বহন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এসব জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top