প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
আমানতকারীদের কাছ থেকে রোববার, ১১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আর আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি।
রোববার, ১১ অক্টোবর বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সঙ্গে দেখা করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
পরে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।
তবে ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা করা হবে না। অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।