সকল মেনু

ডিএসইর লেনদেন বুধবার ৪১৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন বুধবার, ১৪ অক্টোবর শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি ডিএসই-৩০ ও ডিএসইএস সূচকও বেড়েছে। তবে দরবৃদ্ধি ও দরপতনের তালিকায় থাকা কোম্পানির সংখ্যা প্রায় কাছাকাছি ছিল।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৯ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪০৮ দশমিক ৯০ পয়েন্ট। এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে বাজারটিতে মোট ৪১৬ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ১৫ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৬৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন মোট ১ লাখ ৪৮ হাজার ৬১৭টি লেনদেন সম্পন্ন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিটের দাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top