সকল মেনু

নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সুপারিশ করেছে। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। বুধবার, ১৪ অক্টোবর বিকেল ৪টায় কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল লোকসান ৭ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭৫ পয়সা এবং আগের বছর নগদ প্রবাহ ছিল মাইনাস ৫৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৫ টাকা এবং আগের অর্থবছরে এটি ছিল ১১ দশমিক ৯১ টাকা।

সূত্র মতে, ২০২৫-২০২৬ অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৩৭ হাজার ১৩৭ টাকা এবং গত অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান ছিল ৪৯ কোটি ৫ লাখ ১৭ হাজার ৭০০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় হাইব্রিড পদ্ধতিতে এবং ১৫ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top