ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় সোমবার, ২৩ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৬টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১০৭৬ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ০৪ পয়েন্ট কমে ২০৮৫ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৯২০ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২২০ কোটি ১৪ লাক্ষ ৮৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৭৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির, বিপরীতে ১৮৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।