প্রকাশ : আগস্ট ২৫, ২০২২ , ৫:৩৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ। আগামী ২ সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্ষদ সভায় তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র উপস্থাপনের পর তা গৃহীত হয়েছে।
গেলো মঙ্গলবার ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া।
চিঠিতে তিনি আগামী অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত বছরের ৪ জুলাই ১০০৮তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৫, ২০২২ , ৫:৩৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।