প্রকাশ : আগস্ট ৩১, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: গ্লোবাল মার্কেট স্পেশালিষ্ট জেমস জে. এনজেল পরিদর্শন করেন দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। পরিদর্শনশেষে স্টক এক্সচেঞ্জটির কর্মকর্তাদের সাথে সৌজন্য বৈঠক করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনাফ স্কুল অফ বিজনেস এর ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক জেমস জে. এনজেল।
জেমস জে. এনজেল মঙ্গলবার (৩০ আগস্ট/২০২২) সিএসই পরিদর্শনে আসলে সিএসই-র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান তাকে অভ্যর্থনা জানান। সিএসই থেকে এ তথ্য জানা যায়।
সৌজন্য বৈঠকে গ্লোবাল ক্যাপিটাল মার্কেটের বর্তমান এবং ভবিষ্যত প্রবণতা নিয়ে তার উপস্থাপনা হস্তান্তর করেন জেমস জে. এনজেল। একইসঙ্গে তিনি বৈশ্বিক শেয়ারবাজারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ জেমস জে. এনজেল নাসডাক অর্থনৈতিক উপদেষ্টা বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৩১, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।