স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় অংকের টাকা লেনদেন করেছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড। কোম্পানি দুইটি হাজার কোটির বেশি লেনদেন করে তালিকার শীর্ষে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহে কোম্পানিটি ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, দ্য একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।