প্রকাশ : অক্টোবর ১৩, ২০২২ , ৫:৫৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৮৭ কোম্পানির শেয়ার ক্রেতা নেই। এই তালিকার কিছু শেয়ার আবার ফ্লোর প্রাইস বা দরপতনের সর্বনিম্ন সীমায় রয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৮টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ৩৬টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২৫টিই ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ২৪টি, প্রকৌশল খাতের ১৫টি, আর্থিক খাতের ১৪টি, ফার্মা খাতের ৯টি, খাদ্য ও জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতের ৪টি, টেলিকমিউনিকেশন ও সিরামিক খাতের ৩টি, ট্যানারি খাতের ২টি এবং সিমেন্ট ও কাগজ খাতের ১টি কোম্পানি।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৩, ২০২২ , ৫:৫৫ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।