সকল মেনু

মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা, জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের প্রতিষ্ঠান মোস্তফা মেটাল লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরে শেয়ারহোল্ডারদের শতাংশ ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

একইসঙ্গে,  ১৮ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

সোমবার (১৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই ও সিএসই সূত্রে মঙ্গলবার জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে  ১ টাকা ০৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

আগামী ১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর ।

একইসঙ্গে, মোস্তফা মেটালের পরিচালনা পর্ষদ ৭ বছরের জন্য নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৮ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালে সহয়তার জন্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মেটাল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top