সকল মেনু

পুঁজিবাজারে লেনদেন বন্ধ ৩ দিন

স্টাফ রিপোর্টার: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ২৫ ডিসেম্বর রোববার বন্ধ থাকবে। খ্রীস্টানদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিস্টমাস বা বড়দিন উপলক্ষে এ ছুটি ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এ বিষয়ে ডিএসই এবং সিএসই জানায়, খ্রীস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী রোববার দেশে সরকারি ছুটি পালিত হবে। যেকারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান। একই কারণে বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার এবং লেনদেন।

স্টক এক্সচেঞ্জদ্বয় আরো জানায়, আগামী ২৬ ডিসেম্বর সোমবার থেকে আগের নিয়মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।

নিয়মানুযায়ী, সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার বরাবরের মতো বন্ধ থাকে পুঁজিবাজার। সেহিসেবে শুক্র থেকে রোববার- টানা তিন দিন বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top