সকল মেনু

প্রতি শেয়ারে ৩৩ টাকা মুনাফা করেও লভ্যাংশ কম ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ১০ টাকা করে লভ্যাংশ দেবে।

কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন দিয়েছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জানা গেছে, বহুজাতিক কোম্পানিটি ২০২২ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৩ টাকা ১০ পয়সা। সেখান থেকে এখন শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে অন্তর্বর্তী ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সুতরাং দুইবারে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ২০ টাকা নগদ লভ্যাংশ দিলো। বাকি রিজার্ভে জমা হবে।

কোম্পানিটি এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে শেয়ার প্রতি আয় করেছিল ২৭ টাকা ৭২ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২৭ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top