স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা এক মামলায় মো. আবু রমিম ওরফে মঈনউদ্দিন তামিম নামের ওই ব্যক্তিকে ১২ মার্চ কারাগারে প্রেরণ করেন আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিডি স্টকস ডিসকাশন’ নামের একটি গ্রুপে শেয়ারবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন মঈনউদ্দিন তামিম।
বিএসইসি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিডি স্টকস ডিসকাশন’ নামের একটি গ্রুপে পুঁজিবাজার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন মঈনউদ্দিন তামিম। বিএসইসি দীর্ঘ সময় ফেসবুক গ্রুপটি ফলো করে পুঁজিাবাজার বিভ্রান্তি ছড়ানোর প্রমাণ পায়। গুজব ছড়ানোর দায়ে আবু রমিমের বিরুদ্ধে গত ২০ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএসইসি।
শেয়ার করুন-
আপডেট : মার্চ ২৩, ২০২৩ , ১:৪৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।