সকল মেনু

রবির ইপিএস বেড়েছে ১ পয়সা

স্টাফ রিপোর্টার : চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডের। আজ সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদনের পর প্রকাশিত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top