স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশ অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ট্রেকহোল্ডার চারটি কোম্পানির ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের অর্থ প্রদান সোমবার, ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে আনুপাতিক হারে অর্থ প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।
ক্রেস্ট সিকিউরিটিজ, বাঙ্কো সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের দুজন বিনিয়োগকারীর হাতে দুটি চেক হস্তান্তর করা হয়েছে।
যেসব ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী চলতি বছরের ১ অক্টোবরের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে ২৫ কোটি টাকা তাদের বিও হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ সোমবার দুজন বিনিয়োগকারীর হাতে দুটি চেক হস্তান্তরের মাধমে চারটি ব্রোকারেজ হাউজের ৪ হাজার ৫৮১ ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীকে ২৫ টাকা কোটি পরিশোধ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম, ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।