সকল মেনু

মার্জিন ও মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া প্রত্যাহার দাবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এবং মার্জিন বিধিমালা ২০২৫ এর বিরুদ্ধে মতিঝিলের পুরাতন ডিএসই বিল্ডিংয়ের সামনে বুধবার প্রতিবাদ সমাবেশ করেন বিনিয়োগকারীরা।

তাদের অভিযোগ, কোনো বিধি বা আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেনি বিএসইসি।

বিএসইসির অবিবেচক সিদ্ধান্তে বিনিয়োগকারীরা স্বর্বশান্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত মার্জিন বিধিমালা ২০২৫ এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ -এ একাধিক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যা বিনিযোগকারী ও পুঁজিবাজারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে।

মার্কেট ইনভেস্টর ফোরাম ও মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য পরিষদের যৌথ প্রতিবাদ সমাবেশে এ দাবী করেন তারা। একই সঙ্গে তারল্য সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংককে ভুমিকা রাখতে আহ্বান জানান।

সমাবেশে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি জহুরুল হক বলেন, ‘বিএসইসি মার্জিন বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া প্রকাশ করেছেÑ যেখানে কিছু কঠোর শর্ত সংযোজন করা হয়েছে। যা বাজারকে আরও অস্থিতিশীল করছে।

তিনি বলেন, ‘যার কারণে বাজার থেকে হাজার হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটাল উধাও হয়েছে। অসংখ্য বিনিয়োগকারী দেউলিয়া হয়ে পড়েছেন।’

ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক শেখ মেহেদী ফারহান বলেন, ‘কঠোর প্রফিশনিং নীতির কারণে মিউচুয়াল ফান্ডে বিনিযোগকারীরা দুই বছর ধরে লভ্যাংশ পাচ্ছেন না। এখন কমিশন এসব ফান্ড বন্ধ করার পরিকল্পনা করছে। কমিশনের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে সেই পথ বন্ধ হয়েছে।’

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) সমন্বয়ক ও প্রধান মুখপাত্র নুরুল ইসলাম মানিক বলেন, ‘বিএসইসি অন্তত এক হাজার কোটি টাকা জরিমানা করেছে কিন্তু এ পর্যন্ত কয় টাকা আনতে পেরেছে। এলআর গ্লোবালসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ফের শতকোটি টাকা জরিমানা করেছে। সুশাষন প্রতিষ্ঠান জন্য করছেন, আমাদের আপত্তি নাই।’

তিনি বলেন, ‘টাকা আদায় করতে না পারার ব্যর্থতা বিএসইসিকে নিতে হবে।’

উপস্থিত বিনিয়োগকারীরা বলেন, সংস্কারের নামে শেয়ার বাজার ধ্বংস করছে সরকার। পুঁজিবাজার ঠিক না করতে পারলে বিএসইসির চেয়ারম্যানের পত্যাগ দাবী করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top