সকল মেনু

এপেক্স ট্যানারি ও ডেসকোর লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার, ১২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

এপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ২০ টাকা ৫৫ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৪ টাকা ৬২ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৩ টাকা ৫৩ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯২ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে এবং ১০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো): কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে স্পনসর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবেন না। গত বছর কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ১৫ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১৭ টাকা ৯৯ পয়সা এবং আগের বছর এ পরিমাণ ছিল ১৫ টাকা ৯৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৩ পয়সা এবং আগের বছরের একই সময়ে তা ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।

আগামী ১৬ জানুয়ারি, সকাল ১০টায় ঢাকার মিরপুর-১৩-তে অবস্থিত পুলিশ কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top