স্টাফ রিপোর্টার: ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার ৮ মাসের মাথায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র এখনো ব্যাংকটির পরিচালনা পর্ষদে গৃহীত হয়নি, তবে তিনি আর কর্মস্থলে যাচ্ছেন না।
এ বিষয়ে জানতে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
২০২২ সালের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে যোগ দেন আদিল চৌধুরী। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।
গত বুধবার, ৩০ জুলাই আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। এরপর বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেননি। সেদিনই ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৩, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।