সকল মেনু

ইনডেক্স এগ্রো ও তিতাস গ্যাসের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ইনডেক্স এগ্রোর পরিচালনা পর্ষদ ও তিতাস গ্যাস লভাংশ ঘোষণা করেছে। ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি দুটির পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনডেক্স এগ্রো: সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২২ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭.০০ টাকায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

তিতাস গ্যাস: পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৬৭) টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১.৭৫ টাকায়।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top