প্রকাশ : অক্টোবর ৩, ২০২৪ , ১০:৫১ অপরাহ্ণ
শেয়ার করুন-
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালনা পর্ষদ একেএম হাবিবুর রহমানকে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকরা ও শেয়ারহোল্ডার পরিচালকরা অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত করেন। হাবিবুর রহমান চেয়ারম্যান হিসেবে আসিফ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন।
গত আগস্টে সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিএসইতে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে। বিএসইসির অফিস আদেশ অনুযায়ী আলমগীর মোর্শেদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, একেএম হাবিবুর রহমান, ডা. মাহমুদ হাসান, এম. জুলফিকার হোসেন, নাজনীন সুলতানা ও ফরিদা ইয়াসমিন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। তাদের মধ্যে আলমগীর মোর্শেদ স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৩, ২০২৪ , ১০:৫১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।