সকল মেনু

ডিএসইর লেনদেন মঙ্গলবার ৬৩৪ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ সবকটি সূচকই কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৯৮ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ৩ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ২ হাজার ৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ১ লাখ ৭২ হাজার ৬১৫টি লেনদেন হয়েছে। এ সময়ে ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা।

এদিন ডিএসইতে ১৪২টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে, দর কমেছে ১৭৮টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top