সকল মেনু

সভার তারিখ ঘোষণা ৫ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি: আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: আগামী ১৯ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ১৮ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিক (জুলাই-২৬ থেকে সেপ্টেম্বর-২৬) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি: আগামী ১৭ অক্টোবর বিকাল ৫টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিক (জুলাই-২৬ থেকে সেপ্টেম্বর-২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ন্যাশনাল ব্যাংক পিএলসি: আগামী ২৯ অক্টোবর বিকেল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top