সকল মেনু

রোববার স্পট মার্কেটে লেনদেন শুরু যমুনা অয়েলের

স্টাফ রিপোর্টার: শক্তি ও জ্বালানী খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড রোববার (১৮ ডিসেম্বর/২০২২) স্পট মার্কেটে লেনদেন শুরু করেছে। কোম্পানির ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে শুরু হয় স্পট মার্কেটের এ লেনদেন।

এ বিষয়ে লংকাবাংলা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৮ থেকে ১৯ ডিসেম্বর/২০২২ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে।

রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ডিসেম্বর কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। আর, রেকর্ড ডেটের পর ২১ ডিসেম্বর আবার লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top